শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ৭ ধারা তুলে দিয়ে বিএনপি নিজেরাই নিজেদের ফাঁদে পড়ছে : ওবায়দুল কাদের


৭ ধারা তুলে দিয়ে বিএনপি নিজেরাই নিজেদের ফাঁদে পড়ছে : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হঠাৎ করে তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করে দুর্নীতিবাজ, দেউলিয়া ও উন্মাদ ব্যক্তিকে বিএনপি করার সুযোগ দিয়েছে। এই যে ৭ ধারা পরিবর্তন, এটাই বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়াবে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির গলার কাঁটা হয়ে যাবে এই ৭ ধারা পরিবর্তন। তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ছে। সরকারকে ফাঁদে ফেলতে হবে না তাদের। সঙ্কট তারা নিজেরাই তৈরি করেছেন এবং সঙ্কটের ফাঁদে তারা নিজেরাই পড়বে।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তা আদালতের এখতিয়ার, এতে কোনো ধরনের রাজনীতি নেই।

পূর্বাশানিউজ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি