শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » খালেদা জিয়ার সঙ্গে সাবেক সাংসদদের ফল নিয়ে দেখা না করেই ফিরে যেতে হয়েছে


খালেদা জিয়ার সঙ্গে সাবেক সাংসদদের ফল নিয়ে দেখা না করেই ফিরে যেতে হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ফল নিয়ে দেখা করতে গিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের ২৫ নেত্রী। তবে আবারও অনুমতি না পেয়ে দেখা না করেই ফিরে যেতে হয়েছে তাদের।

সোমবার দুপুর ১২টার দিকে সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নেতৃত্বে নারী নেত্রীরা কারাফটকে যান।

এ সময় সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেন, রায়ের সার্টিফায়েড কপি যদি আজকের ভেতর না পাই তাহলে আগামীকাল থেকে কোর্ট বর্জন করবেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বিএনপি নেত্রী শিরিন সুলতানা বলেন, এই সরকার বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করছে, জুলুম করছে, তিনবারের প্রধানমন্ত্রীকে জেলখানায় আটকে রাখা হয়েছে। তার পরিবারের ওপর জুলুম করছে। এই সরকারের পতন অনিবার্য। এর সবকিছুর প্রতিদান জনগণই একদিন দেবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও মহিলা দলের নেত্রী সায়মা খানম, লায়লা বেগম, নূরজাহান ইয়াসমিন, রুকসানা খানম মিতু, আয়েশা সিদ্দিকা, ফরিদা ইয়াসমিন, মিতু চৌধুরী, রুনা রাজি, হুসনেয়ারা খানম প্রমুখ।

পূর্বাশানিউজ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি