শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এতিমখানা কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিদেশ থেকে এতিমদের জন্য আসা টাকায় এতিমখানাটা কোথায় করা হয়েছে, তার ঠিকানা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী সফরে গিয়ে স্থানীয় মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সভাপতি।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? ৯১ সালে এতিমখানা তৈরি করবে বলে বিদেশ থেকে টাকা এনেছে। কিন্তু এতিমখানা কই? কেউ ঠিকানা জানে না।’

‘সেই টাকা লুটপাট করে খেয়েছে। আজ বলে টাকা তো আছে, টাকা তো বেড়েছে। কিন্তু এই টাকা কে ভোগ করেছে?’।

খালেদা জিয়ার মু্ক্তির দাবিতে আন্দোলনকারী বিএনপি নেতাদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বিএনপি নেতারা আন্দোলন করে। কিসের আন্দোলন? টাকা চুরি করে নেত্রী জেলে গেছে। আন্দোলন চোরের জন্য? ‘এতিমের টাকা চুরি করে খেয়েছে। ২৭ বছর এতিমের ভাগ এতিমকে দিতে পারেনি। সে টাকা নিজের কাছে রেখে গিয়েছে।’

‘এতিমখানার ঠিকানাটা কোথায়? সেখানে কয়জন এতিম আছে? তার কোনো সংখ্যা নাই। এতিমরা কি এতটা টাকাও পেয়েছে?’ ‘তারা বলে সুদে আসলে বেড়েছে। টাকা খেয়েছে কে? ভোগ করেছে খালেদা জিয়া ও তার সন্তানরা এবং দলের লোকজন।’

পূর্বাশানিউজ/ ২২ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি