
ডেস্ক রিপোর্ট :
রাবেয়া রোকেয়ার মূল অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বের দুটি ধাপ সফলভাবে সম্পন্নের পর বৃহস্পতিবার চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
ঢাকা মেডিকেলের ২২ সদস্যের বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার দুই শিশুর মস্তিস্কে এমআরআইয়ের পরই অস্ত্রোপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
গতকাল মস্তিষ্কের এনজিওগ্রাম করে রাবেয়া রোকেয়ার আলাদা রক্তনালী সনাক্ত করেন তারা। ঝুঁকি থাকা সত্ত্বেও দুটি সফল পদক্ষেপে আশাবাদী চিকিৎসকরা।
হাঙ্গেরির নিউরো সার্জন বিশেষজ্ঞ অধ্যাপক ড. এন্ড্রোন বলেন, মস্তিষ্কের সংযুক্তি খুবই জটিল। সারাবিশ্বে এর সফলতার হার ২০ শতাংশ। তবুও আমরা হাল ছাড়েনি। শেষ পর্যন্ত চেষ্টা করব।
ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, আংশিকভাবে হলেও আমরা পুরোপুরি সাফল্য এবং বোঝা যাচ্ছে আমরা বিকল্প কিছু করতে পারবো। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। তিনমাস পর আবারও আসবেন তারা।























































