শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গত একমাসে ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত ৯


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

গত একমাসে ইসরায়েলি সেনাদের গুলিতে ৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা আর-রাই’র বরাত দিয়ে ইরানের আরবি ভাষার  আল-আলম এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার শিকার হয়ে এসব ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া, গত মাসের হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৫৪৮ ফিলিস্তিনি।

এদিকে ফিলিস্তিনিরা গতমাসে ইসরায়েলের বিরুদ্ধে ২১টি অভিযান পরিচালনা করেছেন যার ফলে একজন ইসরায়েলি নিহত হয়েছে। একই মাসে ইসরায়েলি সেনারা জর্দান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা ও বায়তুল মুকাদ্দাস থেকে ৩৪৯ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে। যাদের মধ্যে ৬২ জনই শিশু।
এদিকে ফিলিস্তিনের জেরুজালেম ইন্তিফাদা তথ্যকেন্দ্র জানিয়েছে, গত কয়েক মাসে ইসরায়েলি সেনারা হত্যা করার পর যেসব ফিলিস্তিনির লাশ এখনো তাদের পরিবারের কাছে ফেরত দেয়নি সেসব লাশের সংখ্যা ১৭ তে উন্নীত হয়েছে।

জেরুজালেম দখলদার ইসরায়েল নিজের সম্প্রসারণকামী নীতি বাস্তবায়ন ও ফিলিস্তিনি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে প্রায় প্রতিদিনকে কোনো না কোনো ফিলিস্তিনি এলাকায় হামলা চালাচ্ছে অথবা ফিলিস্তিনি যুবকদের ধরে নিয়ে যাচ্ছে। বর্তমানে ইসরায়েলি কারাগারে প্রায় সাত হাজার ফিলিস্তিনি বন্দি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।

পূর্বাশানিউজ/ ০৩ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি