শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদরের কালিরবাজারে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা আদর্শ সদরের ১ নং কালির বাজার ইউনিয়নের মনশাষণ(বেজবাড়ী) গ্রামে শনিবার(৩ মার্চ) বিকাল সাড়ে চারটায় আখি আক্তার (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

সে মোতাহের হোসেনের মেয়ে। মৃত. আখি আক্তার পার্শ্ববর্তী সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র থেকে জানা যায়,শনিবার(৩ মার্চ) দুপুরে পেট ব্যাথার কারনে বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে। তখন তার বাবা মাকে অসুস্থতার কথা জানায় আঁখি । তার মা প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু প্রচন্ড ব্যাথা হওয়ায় সে নিজের কক্ষে শুয়ে থাকে।কিছুক্ষণ পরে তার বাবা কক্ষে প্রবেশ করে দেখেন ঘরের তীরের সঙ্গে আখি ঝুলন্ত লাশ। কালিরবাজার ইউ পি সদস্য মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/ ০৫ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি