বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ড. জাফর ইকবালকে দেখতে বেলা ১২টায় সিএমএইচে যাবেন প্রধানমন্ত্রী


ড. জাফর ইকবালকে দেখতে বেলা ১২টায় সিএমএইচে যাবেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সিলেট দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালকে দেখতে সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত শনিবার বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা করে ফয়জুল হাসান নামে এক তরুণ। হামলাকারী ছুরি দিয়ে এই লেখক-অধ্যাপকের মাথায় আঘাত করে গুরুতর জখম করেন ।

বিকাল সাড়ে ৫টার দিকে ওই হামলার পরপর জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এরপর ড. জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। এখন তিনি সুস্থা আছেন।

পূর্বাশানিউজ/ ০৫ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি