শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোট কেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রীর সামনে নগ্ন অবস্থায় নারী, অতঃপর…!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

চলছিল ভোট। বুথে ঢুকছে সাবেক প্রধানমন্ত্রী। সব ক্যামেরা তার দিকে তাক করা। আর তার মাঝেই ঝাঁপিয়ে পড়লেন এক নারী। খুলে ফেললেন পোশাক। মুহূর্তে সব ক্যামেরা ঘুরে গেল তাঁর দিকে। এমই পরিস্থিতি তৈরি হয়েছে ইতালির নির্বাচন চলাকালীন।

ইতালির বিশিষ্ট রাজনৈতিক নেতা তথা সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি তখন সবেমাত্র ভোট দিতে ঢুকছেন। তার সামনেই টেবিলের ওপর দুম করে দাঁড়িয়ে পড়েন ওই মহিলা। তার নগ্ন বুকে লেখা ,”বারলুসকোনি আপনার সময় গেছে।” তার পিছে লেখা ছিল Femen, যা ইউক্রেনের এক মহিলা বিক্ষুব্ধ গোষ্ঠীর নাম।

নগ্ন নারীকে দেখে চমকে যান সাবেক প্রধানমন্ত্রীও। তিনি অবাক হয়ে তাকিয়ে ছিলেন সেই নারীর দিকে। তাকে কোনোক্রমে টেবিল থেকে নামিয়ে ঘরের বাইরে বের করে দেওয়া হয়। উল্লেখ্য ইতালিতে সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রী পদে থেকেছেন এই বারলুসকোনি। তিনি একজন পশুপ্রেমীও বটে।

পূর্বাশানিউজ/ ০৫ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি