শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দিন : মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠ পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলাবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, কোন প্রকার তদন্ত ছাড়াই জাফর ইকবালের ওপর হামলার ঘটনা বিএনপির ওপর দায় চাপানো হচ্ছে। অাসলে যারা এই হামলার ঘটনা ঘটিয়েছে তারা সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক। বিএনপির উপর দায় চাপিয়ে সরকার নিজেদের এবং দেশের ভাবমূতি বিনষ্ট করছে।

তিনি বলেন, আগামী নিবার্চন সুষ্ঠ ও নিরাপক্ষ সরকারের অধীনে হতে হবে। অন্যথায় সে নির্বাচন বাংলার মানুষ মেনে নেবে না

তিনি আরও বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে. আইনি অধিকার থেকে বঞ্চিত করে বিএনপি চেয়ারপারসনকে জামিন দেয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হবে, ততদিন পর্যন্ত বিএনপির অান্দোলন অব্যাহত থাকবে।

পূর্বাশানিউজ/ ০৬ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি