
পূর্বাশা ডেস্ক:
ক্ষমতাসীন দল দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ করতে পারলেও বিএনপিকে অনুমতি দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে প্রধানমন্ত্রী দেশের স্বার্থে আগামী নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠ ও নিরপেক্ষ করার প্রতিশ্রুতি দেবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) ক্ষমতাশীন জনসভা করবে, এতে কারও কোনো দ্বিমত নেই। এবং একটার পর একটা জনসভা করেই যাচ্ছেন। আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক এবং নাগরিক স্বাধীনতা পরিপূর্ণভাবে পালন করেই যাচ্ছেন। উনারা সব স্বাধীনতা ভোগ করছেন। অপরদিকে বিরোধীদলের রাজনৈতিক স্বাধীনতা, সাংবিধানিক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার আজ প্রশ্নেরমুখে। আমাদের যে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার ও সভা-সমাবেশের অধিকার সেই অধিকারটুকু পালন করতে দেন। আমরা কাউকে শপথ করবো না। শপথ করা হচ্ছে সংবিধানবিরোধী।

























































