শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইয়েমেনে ক্ষুধার্ত শিশুদের জন্য ৩৫০ মিলিয়ন ডলার চেয়েছে ইউনিসেফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের ১০ লাখ ক্ষুধার্ত শিশুদের জন্য ৩৫০ মিলিয়ন ডলার চেয়েছে ইউনিসেফ। এই এলাকার অসংখ্য মৃতপ্রায় শিশুদের জীবন বাঁচাতে এই পরিমাণ অর্থ দরকার এই সংস্থাটির।

ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, আমরা অল্প কিছু টাকা চাইছি। এটি একটি বাদামের মত ক্ষুদ্র যদি আমরা সামরিক কাজে ব্যয়ের হিসাবের সঙ্গে এটির তুলনা করি।

ইউনিসেফের প্রতিনিধি গেরেট ক্যাপেলেরার বলেন, ‘মানবিক সহায়তা প্রদানের জন্য আমরা ৩৫০ মিলিয়ন ডলার চাইছি। প্রতিদিন সামরিক ব্যায়ের সঙ্গে তুলনা করলে এটি অনেক ক্ষুদ্র মনে হবে। আমরা এই ক্ষুদ্র দানটিই চাচ্ছি।’

জাতিসংঘের অনুযায়ী ইয়েমেনে চলা যুদ্ধে অন্তত ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও ৪০ হাজার মানুষ আহত হয়েছে। ইয়েমেনের পরিস্থিতিকে ‘বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট’ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।

মানবিক সহায়তায় ট্রাম্প ব্যয় কমিয়ে দিলেও সামরিক কাজে ব্যয় করা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। সম্প্রতি সৌদি আরবের প্রিন্সের সঙ্গে একটি ১২.৫ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি স্বাক্ষরিত করেছিলেন ট্রাম্প।

পূর্বাশানিউজ/ ২৬ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি