শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন: খাদ্যমন্ত্রী


প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন: খাদ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৮


ডেস্ক রিপোর্ট :

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

খালেদা জিয়ার নির্বাচনে আসা না আসা আদালতের বিষয়। তারা যদি নির্বাচনে না আসে তবে কঠিন সংকটে পড়বে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

আমরা এখন উন্নয়নশীল দেশের নাগরিক উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৭৫ সালের পর আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার স্বপ্ন দেখতে শিখেছি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

পূর্বাশানিউজ/ ২৬ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি