শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে : ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৪৭ বছর পর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করছি। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সরকার সেই চেতনা ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়।

মঙ্গলবার বিএনপির শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে একথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনসহ সকল রাজবন্দির মুক্তিও দাবি করে ফখরুল বলেন, সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করেছে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়েছে, মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে এটি।

পূর্বাশানিউজ/ ২৭ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি