বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একই রশিতে শালি-দুলাভাইয়ের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ঝিনাইদহে একই রশিতে ফাঁস দিয়ে শালি-দুলাভাই আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

পুলিশ জেলার সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের পীরতলা মাঠের কড়ই গাছ থেকে বুধবার (২৮ মার্চ) সকালে তাদের মরদেহ উদ্ধার করে।

মৃতরা হলেন- পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেড এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কলি খাতুন (১৪)।

ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে।

একপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে কলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ দিন আগে তারা পালিয়ে যান। জানতে পেরে অনেক চেষ্টার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।

অবশেষে রাতের কোনো এক সময় গ্রামের পীরতলা মাঠের একটি কড়ই গাছে একই রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন।

নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বদিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্বাশানিউজ/ ২৮ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি