শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নববধূ ৭ম শ্রেণির ছাত্রী মিমকে হত্যা করে মাটিতে পুতে রাখল স্বামী!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

গতকাল (২৭ মার্চ) রাত ৯ টার দিকে গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া গ্রামে স্বামী ফরহাদের (২১) বাড়ির পিছন থেকে মাটিতে পুতে রাখা মিমের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামী ফরহাদ, তার প্রথম স্ত্রী ইমা বেগম (১৮) ও তার পূর্বের শশুর তফের আলী (৪৭), পূর্বের শাশুড়ি সুখজানকে (৩৯) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার হালায়কুল গ্রামের কৃষক মনিরুলের মেয়ে গুরুদাসপুর রোকেয়া গালর্স স্কুলের ৭ম শ্রেশিরর ছাত্রী মিমের সাথে পাশ্ববর্তী ঝাউপাড়া গ্রামের তৌহিদুলের ছেলে ফরহাদের সাথে বিয়ে হয়। বিয়ের পর নববধূ মিমকে তার শ্বশুর বাড়ীতে নিয়ে যায়। কিন্ত রবিবার (২৪ মার্চ) রাত ১ টার দিকে ফরহাদ তার শ্বশুর মনিরুলকে ফোন করে জানায় জীবন নামে এক ছেলের সাথে তার স্ত্রী মিম পালিয়ে গেছে। বিষয়টি কোনভাবেই বিশ্বাস করতে পারেন না মনিরুল ও তার পরিবারের সদস্যরা। কোথাও মেয়ের খোঁজ না পেয়ে মনিরুল মঙ্গলবার (২৭ মার্চ) সকালে তার মেয়ে মিমের নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় লিখিত ভাবে জানান।

পুলিশ মিমের স্বামী ফরহাদ ও শ্বশুর তৌহিদুলকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফরহাদ স্ত্রীকে হত্যার কথা পুলিশকে বলে। পরে মঙ্গলবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে ফরহাদের দেখানো জায়গা থেকে মাটির নিচে পুতে রাখা মিমের লাশ উদ্ধার করে পুলিশ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফরহাদ তার প্রথম স্ত্রী ও আগের শ্বশুর-শাশুড়ি এই হত্যাকাণ্ড ঘটিয়ে মিমের লাশ বাড়ির পাশে মাটিতে পুতে রাখে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পূর্বাশানিউজ/ ২৮ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি