
ডেস্ক রিপোর্ট :
রাজধানীর পল্লবীতে পানির ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে দগ্ধ হাসিন আরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ জনে।
দগ্ধ হাসিন আরার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত মঙ্গলবার দুপুরে, পল্লবীর একটি বাড়িতে রিজার্ভ ট্যাঙ্কটিতে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিন বছরের শিশু রুহি। বাকি ৩ জন এখনো চিকিৎসাধীন আছেন। তারা হলেন- বাড়ির মালিক ইয়াকুব আলী খান, ভাড়াটিয়া ইয়াসমিন আক্তার ও স্যানিটারি মিস্ত্রি হাসান।






















































