শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হচ্ছে না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। খালেদা জিয়ার অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় কারাগারে দেখা করার কথা ছিল মির্জা ফখরুলের।

বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য মির্জা ফখরুল ইসলামের কারাগারে যাওয়ার কথা ছিল। কিন্তু ম্যাডামের অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন। এরপর থেকে খালেদা জিয়া কারাগারে রয়েছেন।

পূর্বাশানিউজ/ ২৯ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি