শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লিবিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়েদার শীর্ষ নেতা নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

বুধবার যুক্তরাষ্ট্রের আফ্রিকান কমান্ড (আফ্রিকম) জানায়, লিবিয়ায় এক মার্কিন বিমান হামলায় আল কায়েদার এক শীর্ষ নেতা নিহত হয়েছে।

আফ্রিকম এক বিবৃতিতে জানায়, গত ২৪ মার্চ লিবিয়ার দক্ষিণ পশ্চিম শহর উবারিতে এ বিমান হামলায় দক্ষিণ আফ্রিকা অঞ্চলের আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা মুসা আবু দাউদসহ দুইজন নিহত হয়।

আবু দাউদ নিহত হবার মধ্য দিয়ে তার পুরো যোদ্ধা বাহিনীকেই নিঃশেষ করে দেয়া হয়েছে বলে তারা জানায়।

আফ্রিকম আরও জানায়, আল কায়েদার দক্ষিণ আফ্রিকান অঞ্চলের যোদ্ধাদের নিয়োগ ও প্রশিক্ষণ দিতেন আবু দাউদ। সেইসাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে সন্ত্রাসী হামলার জন্য অস্ত্র যোগানসহ অর্থ ও কৌশলগত সহযোগিতা দিতেন তিনি।

পূর্বাশানিউজ/ ২৯ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি