শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুর ও খুলনার সিটি নির্বাচন ১৫ মে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ মে এক দিনে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। এইচএসসি পরীক্ষার পর এবং রোজার আগে এই দুটি সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ দুটি সিটি কর্পোরেশনের ভোটের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ এপ্রিল, যাচাই বাছাই ১৫ ও ১৬ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ১৫ মে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ছয় মাস আগে যেকোনো সময় ভোট করতে হবে।

সম্প্রতি এই পাঁচ সিটি করপোরেশনে ভোট করতে কোনো জটিলতা আছে কি না সেটা জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতামত চায় নির্বাচন কমিশন। এর জবাবে স্থানীয় সরকার থেকে ইসিকে জানানো হয়েছে ভোট নিয়ে কোনো জটিলতা নেই।

পূর্বাশানিউজ/ ৩১মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি