শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বংসে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিমান বিধ্বংস হয়ে অন্তত ২জন নিহত হয়েছে। এক ইঞ্জিন বিশিষ্ট ‘ভ্যান্স এয়াক্র্যাফ্ট-আরভি৬’এ নামে বিমানটি স্থানীয় সময় রাত ২:১৫ তে ক্যালিফোর্নিয়ার সান্টা পাওলো শহরে একটি ভবনের ওপর আছরে পড়ে। ভিতরে থাকা দুজনই নিহত হলেও জনগণের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে দমকল কর্মীরা।

সামরিক কাজে ব্যবহৃত ছোট বিমানটির বিধ্বস্তের কোন কারণ এখনো জানা যায়নি তবে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠিত হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন এডমিনিসট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত দলটিকে পরিচালনা করবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশের কর্মকর্তারা।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি