রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাত্রলীগের সম্মেলন ১১ মে


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন আগামী ১১ মে অনুষ্ঠিত হবে। গতকাল গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তারিখ ঘোষণা করেন।

তিনি বলেন, আলোচনা করে মে মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে সম্মেলন করে ফেলা যায়।

বৈঠক সূত্রে জানা যায়, ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী মে মাসের প্রথম সপ্তাহে ছাত্রলীগের সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে অন্যান্য কর্মসূচির সঙ্গে সময় মিলিয়ে আগামী ১১ মে সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি