রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


সন্ধ্যায় বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আজ রোববার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দীদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

পূর্বাশানিউজ/ ০১ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি