বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের মূল হোতা আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মিরপুরের কল্যানপুর এলাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এইচএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে ১ জনকে আটক করেছে র‌্যাব-২। আটক ওই যুবকের নাম মো. মাহফুজুর রহমান ওরফে মাহফুজ (২১)। তিনি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর ৫টার দিকে কল্যানপুরের মদিনাতুল উলুম মাদ্রাসা সংলগ্ন ৩৭ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলার এফ-৩ ইউনিটের পূর্ব কক্ষ থেকে মাহফুজকে আটক করা হয়। তিনি প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের ৮ম সেমিষ্টারে অধ্যয়নরত। পড়াশুনার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত হন। পরে এসব গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহপূর্বক হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণরত শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ নিয়ে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে যুক্ত হন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতিপূর্বে তারা বিভিন্ন পরীক্ষায় একই ভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন।

পূর্বাশানিউজ/ ০৫ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি