শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুর-খুলনা সিটিতে মনোনয়নপত্র বিক্রি করছে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৮


ডেস্ক রিপোর্ট :

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে মেয়র পদে মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি হয়েছে।

বেলা সাড়ে ১১টা দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বশিরউদ্দিন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে।

পূর্বাশানিউজ/ ০৫ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি