শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন, কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে


খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন, কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসক এক্স-রে ও রক্ত পরীক্ষার করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুপুর ১টা ৩০ মিনিটে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে বেলা ১১টা ৩০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসক মধ্যে খালেদা জিয়ার নিজস্ব চিকিৎসক ড.মামুন ও সাথে ছিলেন। এছাড়া ড.আলি, ড.এফ এম সিদ্দিকি, ড.ফয়জুর রহমান, কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে এক্স-রে ও রক্ত পরীক্ষার করেন।

এদিকে পুলিশ হাসপাতালের জড়ো হওয়া বিএনপির কিছু কর্মীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, এ ঘটনায় পাচ জনকে আটক করে থানায় রাখা হয়েছে।

এছাড়া হাসপাতালে বহির বিভাগে স্লোগান দেওয়াই ছাত্রনেতা কাজী ইফতেখারুজ্জামান শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।

খালেদা জিয়া কারাগার থেকে হাসপাতালে পৌঁছানোর পর কিছুটা হেঁটে গিয়ে লিফটে ওপরে ওঠেন। তার চারপাশে ছিল পুলিশ, চিকিৎসক, নার্স, কারারক্ষী।

হাসপাতাল বেগম খালেদাকে দেখতে কুকোর স্ত্রী শর্মিলা, মির্জা আব্বাসের স্ত্রী, আইনজীবী সানাউল্লা মিয়া, ব্যারিস্টার মওদুদ, খোকন, তাবিথ আওয়াল দেখা করতে আসেন, তবে তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে।

পূর্বাশানিউজ/ ০৭ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি