শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া অসুস্থ, আদালতে অনুপস্থিত, পরবর্তী শুনানি ১৪ মে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিতে আজ রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করার দিন ধার্য থাকলেও অসুস্থ থাকার কারণে তাঁকে আদালতে উপস্থিত করা যায়নি বলে জানিয়েছেন খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। এ জন্য আদালত খালেদা জিয়াকে হাজিরের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এসময় আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার পরিচালনা করা যেতে পারে বললেও ভারতে এমন নজির আছে।

তবে দুদকের এমন আবেদনের বিরোধিতা করেন খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, আগামীতে খালেদা জিয়ার উপস্থিতিতেই যুক্তিতর্ক ওই শুনানি উপস্থাপন করা হবে।

এসময় আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে যুক্তিতর্ক শুনানি পিছিয়ে ১০ মে নতুন দিন ধার্য করেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। তদন্ত শেষে ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর পর ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।

পূর্বাশানিউজ/ ২২এপ্রিল ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি