শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এদেশের ভবিষ্যত ঠিক করবে এদেশের জনগণ : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় কে থাকবে তা ঠিক করবে জনগণ।

মঙ্গলবার বিকেলে তিনদিনের ভারত সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের ভবিষ্যতও ঠিক করবে এদেশের জনগণ। এবিষয়ে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ করার কিছু নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সীমান্ত সমস্যা যেহেতু সমাধান হয়েছে, তিস্তার বিষয়েও বিজেপির সাথে কথা হয়েছে।

প্রতিনিধি দলের সফরের বিস্তারিত আনুষ্ঠানি সংবাদ সম্মেলন করে জানানো হবে। কোনো কিছু গোপন করা হবে না বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পূর্বাশানিউজ/ ২৪এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি