
সংসদ নির্বাচন অতি সন্নিকটে। আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনগুলোকে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে বৃহস্পতিবার সকালে তিনি এসব কথা বলেন।
সিইসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে আপনাদের সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সফল হয়েছে। এই নির্বাচনও সফল হবে বলে আশা করছি। আপনাদের পরামর্শও প্রত্যাশা করছি।
বেলা ১১টায় শুরু হওয়া সিইসির সভাপতিত্বে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষের বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকরাতারা উপস্থিত রয়েছেন।

























































