মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চোখের জলে বার্সাকে বিদায় বললেন প্লে-মেকার ইনিয়েস্তা


চোখের জলে বার্সাকে বিদায় বললেন প্লে-মেকার ইনিয়েস্তা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। জানিয়ে দিলেন সময় হয়েছে প্রিয় দলকে বিদায় বলার। সেই সাথে বার্সেলোনায় ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার মাঝমাঠে সফল ও নির্ভরযোগ্য মিডফিল্ডার ছিলেন তিনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সে কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্প্যানিশ এ তারকা। বার্সেলোনাকে বিদায় বলার সঙ্গে আগামী মৌসুমে ইউরোপেও না খেলার কথা জানিয়েছেন ইনিয়েস্তা। স্প্যানিশ গনমাধ্যমগুলো জানিয়েছে আগামী মৌসুমে চাইনিজ লিগের ক্লাবে যোগ দিতে পারেন ৩৩ বছর বয়সি এ তারকা।

মেসি-জাভি-ইনিয়েস্তা বার্সার সোনালী সময়ের সবচেয়ে দ্যুাতি ছড়ানো তিন তারকা। লা ম্যাসিয়া একাডেমি থেকে উঠা আসা এই তিন তারকার পারফরম্যান্স এক সময় মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখতো দর্শকদের। তাদের সেরা সময়টাতে ট্রেবলের মতো শিরোপা ঘরে তুলে বার্সা। প্রায় পুরো ক্যারিয়ার শেষে ন্যু কাম্প ছাড়ছেন ইনিয়েস্তা। মেসির গোল করার পেছনে বলের যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এ তারকার। ৩৩ বছরের জীবনের ২২টি বছরই কাটিয়েছেন প্রিয় ক্লাব বার্সায়।

পূর্বাশানিউজ/ ২৮এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি