
ডেস্ক রিপোর্ট :
কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবিলম্বে বিএনপি চেয়ারপার্সনের পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় দেশবাসী আর বসে থাকবে না, নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির এই মুখপাত্র এসব একথা বলেন।
এদিকে, পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতা এবং নরসিংদীতে রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে দিনদুপুরে গুলি করে হত্যার ঘটনাকে আওয়ামী দুঃশাসনের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত বলে মন্তব্য করে রিজভী আহমেদ।
গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, পুলিশি তাণ্ডব, গণগ্রেফতার ও এলাকায় ভীতিকর পরিবেশ দিন দিন আরও পরিব্যাপ্ত হচ্ছে। খুলনার পুলিশ কমিশনার ও গাজীপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানান তিনি।

























































