রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মুক্তবাজার নীতিতেই জিয়া, এরশাদ, খালেদা ও হাসিনা : মোর্তুজা


মুক্তবাজার নীতিতেই জিয়া, এরশাদ, খালেদা ও হাসিনা : মোর্তুজা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৮

ডেস্ক রিপোর্ট :

‘বঙ্গবন্ধু একবার আমাকে বলেছিলেন, ‘সেলিম, মুশতাককে খেয়াল রাখবা। ওর মাথায় খালি প্যাঁচ। ওর মাথায় একটি তারকাঁটা ঢুকিয়ে বের করলে স্ক্রু হয়ে যাবে। মুশতাক আমাকে (বঙ্গবন্ধুকে) বলল, ওত ধর্মনিরেপক্ষ ধর্মনিরেপক্ষ করো না, সমাজতন্ত্র সমাজতন্ত্র করো না। একটু মুক্তবাজার নীতিতে দেশ চালাও। আমি মোশতাককে কি জবাব দিয়েছি জানো সেলিম! আমি বলেছি, তোর (মোশতাক) কথা রাখলাম না। আমি সমাজতন্ত্রের পথেই দেশ এগিয়ে নিয়ে যাবো। এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশ ধর্মনিরপেক্ষতার ভিত্তিতেই এগিয়ে যাবে।’

তিনি আরো লিখেছেন- ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ব্যবস্থাটাই বদলে ফেলা হলো। দেশ মোশতাকের নীতিতে পরিচালিত হতে থাকল। সেই নীতি অনুসৃত হয়েছে জিয়াউর রহমান দ্বারা, এরশাদ দ্বারা, খালেদা জিয়া দ্বারা এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দ্বারা। আর দুর্ভাগ্য ঠিক এখানেই।

পূর্বাশানিউজ/৫ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি