বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মানুষ কি জানে না ক্ষমতা চিরস্থায়ী নয়’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৫.২০১৮


ডেস্ক রিপোর্ট :

কেন যে মানুষ ক্ষমতা পেলে বা ক্ষমতায় গেলে এমন উদ্ধত, অহংকারী ও বেপরোয়া হয়ে যায়? মানুষ কি জানে না বা দেখে না যে, ক্ষমতা চিরস্থায়ী নয় …। কথাগুলো ফেসবুকে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।

তিনি লিখেছেন- মাস কয়েক আগে নিম্ন আদালতের বিচারকদের শৃংখলা বিধি যে দিন গেজেট আকারে প্রকাশিত হয়, সে দিন চ্যানেল টুয়েন্টি ফোরের মুক্তবাকে ডাক পড়েছিল। গিয়ে দেখলাম আমার সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত আছেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ও বাংলাদেশ সুপ্রীম কোটের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ। সন্চালক ছিলেন রাহুল রাহা। অলোচনা ভালই হয়েছিল।

তবে আমি কখনো কখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম ব্যারিস্টার সাহবেরে দিকে। কেননা, সামরিক বাহিনি সমথিত তত্বাবধায়ক সরকারের প্রথম দিকে ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন ‘মহা ক্ষমতাধর’ ব্যক্তি। প্রথম দিকে তিনিই ছিলেন ওই সরকারের মুখপাত্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শিক্ষক, পেশাজীবীসহ নানা বিষয়ে তিনি খুব কড়া কড়া কথা বলেছিলেন, যা সব সময়ে শিষ্টাচারের সীমার মধ্যেও থাকেনি। ফলে তার বিষয়ে ক্ষোভ জমতে থাকে। এক সময় সামরিক বাহিনি সমথিত তত্বাবধায়ক সরকার তাকে সরিয়ে দেয়। সরকারের মুখপাত্রের দায়িত্ব দেয়া হয় বিনয়ী ও মসৃনভাষী হোসেন জিল্লুর রহমানকে।

ব্যারিস্টার হোসেনকে দেখে আমার কেবলই মনে হচ্ছিল- কেন যে মানুষ ক্ষমতা পেলে বা ক্ষমতায় গেলে এমন উদ্ধত, অহংকারী ও বেপরোয়া হয়ে যায়? মানুষ কি জানে না বা দেখে না যে, ক্ষমতা চিরস্থায়ী নয়…



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি