শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচার কাজ চলার আদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলার আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের পেক্ষিতে বৃহস্পতিবার পুরান কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকেও খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়।

গত ১৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে কি না- সে বিষয়ে ২০ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন ঢাকার বিশেষ জর্জ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান। এর আগে কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে হাজির হতে অনিহা প্রকাশ করেন খালেদা জিয়া। আদালতে দেয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদন বলা হয়েছে-খালেদা জিয়াকে আদালতে যাওয়ার কথা বলা হলে তিনি আদালতে যেতে পারবেন না বলে জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি