শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আবারও আলোচনার আহবান জানিয়ে মোদিকে চিঠি পাঠিয়েছেন ইমরান খান


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট:

ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নিয়ে পুনরায় আলোচনা করার আহবান জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার এই চিঠি পাঠান খান।

আগামী মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাক-প্রধানমন্ত্রী তার চিঠিতে, ওই অধিবেশনের সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাক-পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির মধ্যে একটি বৈঠকের আয়োজন করার আহবান জানান।

উল্লেখ্য, গত মাসের ২০ তারিখ মোদি মোদি দুই দেশের মধ্যে একটা অর্থবহ এবং গঠনমূলক সম্পর্কে তৈরির আগ্রহের কথা জানান। মোদি তখন বলেন, ভারত তাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে একটি শান্তিপূর্ণ সম্পর্ক গড়তে সংকল্পবদ্ধ। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের সুসম্পর্ক গড়তে মোদির ওই আহবানের প্রেক্ষিতেই এই চিঠি পাঠিয়েছেন ইমরান খান।

আরো উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার ইমরান খান বলেছিলেন, তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতিতে আগ্রহী ও দুই দেশের মধ্যকার সকল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চান।

খান তার চিঠিতে দুই দেশের মধ্যে বিরোধের প্রধান কারণ হিসেবে কাশ্মীরকে চিহ্নিত করেছেন। লিখেছেন, সময় হয়েছে দুই দেশের টেবিলের দু’পাশে বসে উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করার।

পাকিস্তানের নতুন সরকার নির্বাচিত হওয়ার পর দেশটি থেকে এই প্রথম ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহবান জানানো হয়েছে এই চিঠির মাধ্যমে।

ভারত ও পাকিস্তানের মধ্যে এর আগে ২০১৫ সালে আলোচনা শুরু হয়। তবে ২০১৬ সালে পাকিস্তান-ভিত্তিক একটি জঙ্গি গোষ্ঠী ভারতে হামলা চালালে তা আবার বন্ধ হয়ে যায়। -জি নিউজ ও টাইমস অফ ইন্ডিয়া



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি