ডেস্ক রিপোর্ট: ইরাকি শহর বসরায় সুয়াদ আল-আলী নাতে এক মানবাধিকার নেত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার এঘটনা ঘটে। সম্প্রতি বিভিন্ন প্রতিবাদ ও বিক্ষোভে তিনি সামনের সারিতে ছিলেন। বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদে গড়ে তোলা আন্দোলনে তার ভূমিকা ছিল প্রত্যক্ষ। মিডিলইস্ট আই ডটনেট
বসরার একটি রাস্তায় তিনি অপেক্ষা করছিলেন তার সহযোগির জন্যে। এসময় তার স্বামী সঙ্গে ছিলেন। তবে তাকে গুলি করে হত্যার বিষয়টি কোনো পক্ষ এখন পর্যন্ত স্বীকার করেনি। বসরায় সাম্প্রতিক ইরাক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভে এ পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকধারীরা সুয়াদকে গুলি করে পালিয়ে যেতে সক্ষম হয়। গুলিতে তার স্বামীও আহত হয়েছে।

























































