শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করলে কোনো বাধা আসবে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট: বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করলে কোনো বাধা আসবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের খোলামোড়া বাজারে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশ নিয়ে একথা বলেন মন্ত্রী।

তিনি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। সেই সঙ্গে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয়দের সামনে তুলে ধরেন খাদ্যমন্ত্রী।

পরে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

অস্তিত্ব রক্ষার জন্যই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সূত্র: সময় টিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি