শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবসরে যাচ্ছেন আইএসআই প্রধানসহ পাঁচ পাকিস্তানী জেনারেল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০১৮

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইনটেলিজেন্স’র (আইএসআই) প্রধান নাভীদ মুখতারসহ দেশটির পাঁচজন লেফটেনেন্ট জেনারেল পদমর্যাদার তিন তারকা জেনারেল সোমবার অবসরে যাচ্ছেন।

মুখতার ছাড়াও অন্যান্যরা হলেন, পেশোয়ার কর্পস’র কমান্ডার নাজির আহমেদ ভাট, স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডার মিয়া মোহাম্মদ হিলাল হুসাইন, আর্মি হেডকোয়ার্টারের মিলিটারি সেক্রেটারি গওহর মেহমুদ এবং ট্রেনিং ও ইভালুয়েশনের ইন্সপেক্টর জেনারেল হিদায়েতুর রেহমান।

আইএসআই প্রধান মুখতার, নাজির আহমেদ ভাট ও হিদায়েতুর রেহমান ১৯৮৩ সালে আর্মিতে যোগ দেন। গওহর মেহমুদ ও মিয়া মোহাম্মদ হিলাল ১৯৮২ সালে আর্মিতে যোগ দেন।

মুখতার’র পদত্যাগে কে আইএসআই এর পরবর্তী প্রধান হচ্ছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী, বিশেষ করে আইএসআই’র প্রভাব রাখার বিষয়টি একটি ওপেন সিক্রেট বিষয়। শুধু পাকিস্তানের রাজনীতিতেই নয় বরং উপমহাদেশের ভূ-রাজনীতিতে বড় ভূমিকা রেখে থাকে আইএসআই। তাই কে হচ্ছেন আইএসআই’র প্রধান তা নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে কৌতূহল। ডন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি