শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পদার্থবিদ্যায় নোবেল জয় ৩ বিজ্ঞানির


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৮

 

ডেস্ক রিপোর্ট:  ২০১৮ সালে পদার্থবিদ্যায় লেজার ফিজিক্সে অসামান্য আবিষ্কারের জন্য যৌথভাবে নোবেল পান যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের গিরাড মৌউরু ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। মঙ্গলবার সুইডেনের সোলনাতে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সে এই ঘোষণা প্রদান করা হয়।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে অপটিক্যাল টুইজার নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য আশকিন পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক মৌউরু ও স্ট্রিকল্যান্ড ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

১৯৬৩ সালে মারিয়া জোয়িপ্রেটের পর এই প্রথম তৃতীয় নারী হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ডোনা স্ট্রিকল্যান্ড। এর আগে ১৯০৩ সালে প্রথমবারের মত পদার্থবিদ্যায় নোবেল জেতেন ম্যারি কুরি। আলবার্ট আইনস্টাইনের অপেক্ষবাদ তত্ত্বের মহাকর্ষীয় তরঙ্গ বাস্তবে শনাক্ত করার গবেষণার জন্য রাইনার ভাইস, কিপ এস থর্ন ও ব্যারি বারিশ ২০১৭ সালে পদার্থে নোবেল পেয়েছিলেন।

বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সুইডিশ একাডেমির এক জুরির
স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে এবারের সাহিত্যে নোবেল স্থগিত করা হয়। গার্ডিয়ান



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি