বৃহস্পতিবার,১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » জাতীয় ঐক্যের সাথে হাত মিলিয়ে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি


জাতীয় ঐক্যের সাথে হাত মিলিয়ে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: আওয়ামী রীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এই জনবিচ্ছিন্নদের সঙ্গে হাত মিলানোর একমাত্র কারণ হল ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচাল করা।

বৃহস্পতিবারে (৪ অক্টোবর) রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের গণসংযোগে ও প্রচার পত্র বিতরণ কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ায়র সঙ্গে জোট গড়ে তোলায় বিএনপি জনবিচ্ছিন্ন হয়েছে।তাদের উদ্দেশ্য কোনো দিন সফল হবে না।

হানিফ বলেন, ‘রাজনীতিতে যারা জনবিচ্ছিন্ন তারা মিলে যুক্তফ্রন্টের নামে জাত্রীয় ঐক্য গড়ে তুলার চেষ্ঠা করছে।আর বিএনপি এই জনবিচ্ছিন্নদের সঙ্গে হাত মিলিয়েছে।”

বিএনপির সাত দফা দাবির বিষয়ে হানিফ বলেন, ‘আপনারা ৭দফা দেন আর যাই কিছু করেন না কেন, নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়েই হবে।’

‘বাংলার মানুষ সঠিক সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন চায়। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি