শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তুরস্কে কুর্দি বাহিনীর হামলায় ৭ তুর্কি সেনা নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:  তুরস্কের পশ্চিম-পূর্ব ব্যাটম্যাট প্রদেশে এক বোমা হামলায় ৭ তুর্কি সেনা নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, বৃহস্পতিবারের এ বোমা হামলায় আরও ৩ সেনাসদস্য আহত হয়েছে।

স্থানীয় সরকারি সূত্র জানায়, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকে বাহিনী অধ্যুষিত অঞ্চলটিতে সেনা অভিযান চলার সময় এই হামলার ঘটনাটি ঘটে। বিদ্রোহীদের দমনে অভিযান চালানো হয়। এদিকে, তুর্কি সেনাবাহিনী জানায়, গত দুইদিনে উত্তর ইরাকের আভাসিন-বাসিয়ান এবং তুরস্কের পশ্চিমাঞ্চলের সিরত প্রদেশে চালানো বিমান হামলায় ১৩ পিকেকে বিদ্রোহী নিহত হয়েছে। এর প্রতিশোধ নিতেই হামলাটি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের পক্ষ থেকে পিকেকে’কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মূলত ২০১৫ সালে যুদ্ধবিরতি বানচালের পর থেকেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। তুরস্ক সাম্প্রতিক কয়েকমাস ধরে উত্তর ইরাকে পিকেকে’র বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি