ডেস্ক রিপোর্ট: ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে রোড শো চলাকালীন আরতির আগুন বেলুনে ধরে দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। এখন পর্যন্ত এই ঘটনা দলীয় কর্মীদের অতি উৎসাহের ফল বলেই জানা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আগুনের সময় খুব কাছেই ছিলেন রাহুল, অল্পের জন্য প্রাণে বাঁচেন।
শনিবার মধ্যপ্রদেশসহ ৫টি প্রদেশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। এরপরই রোড শো শুরু করেন রাহুল। শো এর সময় কয়েকজন দলীয় কর্মী আরতির পাত্রটি রাহুলের দিকে এগিয়ে দিতে যান, তখনই অসাবধানে বেলুনে আগুন ধরে যায় ও বেলুনগুলি বিকট শব্দে ফাটতে শুরু করে। এই সময় রাহুল গান্ধী সহ কর্মীরা আতঙ্কিত হতে পড়েন। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও কংগ্রেসকর্মীদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়।

























































