বৃহস্পতিবার,১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৮


ডেস্ক রিপোর্ট:বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি