রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতের ‘র’ আমাকে হত্যার চেষ্টা চালাচ্ছে: শ্রীলংকার প্রেসিডেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১০.২০১৮


২০১৫ সালেও শ্রীলংকার রাজনীতিতে ‘র’ এর হস্তক্ষেপের অভিযোগ তোলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে। ছবি: নিউজফার্স্ট।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা অভিযোগ করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ এন্ড এনালাইসিস উইং-(র) তাকে হত্যার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ দাবি করা হয়। তবে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি অস্বীকার করেছেন তিনি। এ নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন সিরিসেনা। দ্য হিন্দু, ডেইলি মেইল।

হিন্দুর প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে সিরিসেনা বলেছেন, ‘র আমাকে হত্যার চেষ্টা করছে। তবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ পরিকল্পনা সম্পর্কে জানেন না।’

বৃহস্পতিবার সংবাদটি প্রকাশিত হওয়ার এটি সত্য নয় বলে দাবি করে শ্রীলংকা প্রেসিডেন্টের কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়, ‘মন্ত্রিসভার ওই বৈঠকে প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের ব্যাপারে তদন্ত করতে আদেশ দেন সিরিসেনা। তবে কোন দেশকে দায়ী করা হয়নি।’

কয়েকদিন পর শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে নয়াদিল্লি সফরে যাওয়ার কথা। সফর শ্রীলংকায় ভারতের অর্থায়নকৃত প্রকল্পসহ দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা। এমন সময়ে সিরিসেনার অভিযোগটি প্রকাশিত হলো।

তবে শ্রীলংকার রাজনীতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হস্তক্ষেপ নিয়ে এটি প্রথম অভিযোগ নয়। ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর দেশটির সাবেক প্রেসিডেন্ট মহেন্দ্রা রাজাপাকসে অভিযোগ করেন, ‘র’ এর কারণেই ক্ষমতা থেকে সরতে হয়েছে তাকে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি