
ডেস্ক রিপোর্ট: তফসিল ঘোষণার আগে জাতীয় ঐক্যেফ্রন্ট সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, তাদের এই আলোচনার আহ্বানকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আর মাত্র, ১০ থেকে ১২ দিন পরই তফসিল ঘোষণা করা হবে। তাই তফসিল ঘোষণার আগে কোন দলের সাথে আলোচনা একটি ঝামেলা।
সোমবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন সংবিধান সংশোধন করে কোন দলের সাথে আলোচনা করার সুযোগ নেই। কিছু দিন পরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এখন কোন দলের দাবি অবাস্তব’ অযৌক্তিক অপ্রয়োজনীয়। এখন কোন দলের সাথে আলোচনা করা একটি বাড়তি ঝামেলা।
জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের আগে সাত দফা দাবি দিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আগে কোন দফা দাবি পূরণ করা সম্ভব না। দেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে নির্বাচনের আগে অপ্রয়োজনীয়ভাবে তাদের দাবি পূরণ করতে হবে। পরিষ্কার বলে দিতে চাই কোন দাবির নামে ও জনসভার নামে যদি কোনো নাশকতা করা হয় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো.নজরুল ইসলাম সভাপত্ত্বিতে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা,সড়ক পরিবহন মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. এক্কাবর হোসেন, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিউর রহমান, নিরাপদ সড়কের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন প্রমূখ।

























































