ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাঈদা মুনা তাসনিমকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা সাঈদা মুনা পেশাগত জীবনে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অণুবিভাগের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৮ সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে জনকূটনীতি ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
























































