শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সৌদি যুবরাজ আমাকে ‘হাফ সৌদি’ হিসেবে অভিহিত করেন : প্রধানমন্ত্রী


সৌদি যুবরাজ আমাকে ‘হাফ সৌদি’ হিসেবে অভিহিত করেন : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি যুবরাজ আমাকে ‘হাফ সৌদি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সৌদি আরবকে আমার দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ করে বলেন, এখনে আপনি সব সময়ের জন্য স্বাগত। বাংলাদেশ ও সৌদি আরবের সর্ম্পকের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে অনূর্ধ্ব পূর্ব গতি সঞ্চারিত হওয়ায় বাদশা সন্তোষ প্রকাশ করেন। সৌদি আরব সফর শেষে দেশে ফেরার পর সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় রিয়াদে পৌঁছলে রিয়াদের ভাইস গভর্নর এবং তথ্যমন্ত্রী কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েল টার্মিনাল আমাকে স্বাগত জানায়। এরপর দুই দেশে জাতীয় পতাকা সম্বলিত মোটর শোভাযাত্রা সহযোগী আমাদের কিং সৌদি গেস্ট পালেসে নিয়ে যাওয়া হয়। এছাড়া ১৭ অক্টোবর দুপুরে মহামান্য বাদশা সালমান বিন আবদুল আজিজ এর সঙ্গে রিয়াদের আরগা প্রাসাদে ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক করি। অত্যন্ত উঞ্চ ও হৃদ্যতাপূন্য পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, রাজ প্রসাদে পৌঁছালে মহামান্য বাদশা আমাকে স্বাগত জানিয় বৈঠকের জন্য নির্ধারিত কক্ষে নিয়ে যান। সেখানে আমরা একান্ত মতবিনিময় করি। তারপর আমার সম্মানে আয়োজিত রাজকীয় মধ্যাহ্নভোজে অংশ নিই। আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরো সম্প্রসারণে দ্বিপাক্ষিক যোগাযোগ ও সহযোগিতা ধারা অব্যাহত রাখার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি