ডেস্ক রিপোর্ট: ব্যারিস্টার মইনুলকে নিয়ে চলছে আলোচনা-পর্যালোচানা। সোমবার রাত ১০টায় আ স ম উত্তরার রবের বাসা থেকে তিনি গ্রেফতারও হয়েছেন। এবার ফাঁস হলো তার ফোনালাপ।
মইনুল : কি খবর মজুমদার সাহেব?
মজুমদার : সালামুলাইকুম সাহেব। জি বলুন। কেমন আছেন আপনি?
মইনুল : আছি, কয়েকদিন পরে জেলের ভাত খেতে হবে জন্য অপেক্ষা করছিলাম।
মুজুমদার : ও আচ্ছা।
মইনুল : আজকে তো বেল নিয়ে আসলাম। কেস করেছে দুইটা । আরো একটা নাকি করেছে। মামলা-কামলার নামই তো রাজনীতি। করুক।
মজুমদার : হুৃ.হুৃহুৃৃ.
মইনুল : একটা মেয়ে লোক যে এতো বাজে হতে পারে আগে জানছিলাম না।
মজুমদার : হুৃ.হুৃহুৃৃ.। একটা রিউমার উঠেছে যে, আপনি আর কামাল সাহেব নাকি লন্ডনে যাচ্ছেন তারেকের সাথে দেখা করতে।
মইনুল : আরে বাদ দাও ৃ. আমরা তারেকের সাথে দেখা করতে যাবো? আমরা তো তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্য ড. কামালকে নিয়ে আসছি।


























































