শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়ার সাথে চুক্তি থেকে বেরিয়ে আসার লক্ষ্য চীনও: ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, রাশিয়া ও চীনকে চাপে রাখতে নিজেদের পরমাণু অস্ত্র আরও বাড়াবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘১৯৮৭ সালের ‘ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস’-আইএনএফ চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া।’ আর এ অভিযোগ তুলেই চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের অভিযোগ সম্পূর্ণই প্রত্যাখ্যান করেছে রাশিয়া। স্নায়ুযুদ্ধের সময়কার চুক্তিটিতে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন, পরিমার্জন ও পরীক্ষা সম্পূর্ণ বন্ধ করা হয়।

ট্রাম্প বলেন, অন্যের হুঁশ না হওয়া পর্যন্ত পরমাণু অস্ত্র বাড়ানো হবে। এরমধ্যে কেবল রাশিয়া নয়, চীনও অন্তর্ভুক্ত থাকবে। কেননা, দেশ দু’টি পুরো পৃথিবীকে জিম্মি করে ফেলেছে।

এদিকে, রাশিয়া সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আরও অস্ত্র উন্নয়ন ঘটালে যেকোন পরিণতির জন্য দায়ী থাকতে হবে তাদের। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ক ব্যাখ্যার জন্য অপেক্ষা করে আছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি