ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে।
বুধবার বিকাল জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের কোনো একটা দিন বিচার করতে পারবো।যারা যেখানে লুকিয়ে থাকুক তাদের বিচার করা হবে। এ জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার জন্য দেশ বাসীর কাছে আহ্বান জানান।


























































