ডেস্ক রিপোর্ট:রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত।
জেনেভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জেনেভার প্রানকেন্দ্রে অবস্থিত গ্রান্ড হোটেল ক্যামপিন্সকিতে অবস্থানকালে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান, সহ-সভাপতি গোলাম মোরশেদ সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল ও শাহ আলম এগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরী চরণ সসীম ও কার্যকরী পরিষদের সন্মানীত সদস্য আকন আজাদ। সাক্ষাতের জন্য সময় দেওয়ায় রাষ্ট্রপতিকে সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ গত ২২ শে অক্টোবর থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত জাতিসংঘে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করেন।

























































